এবার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের দেওয়া হল করোনা ভ্যাকসিন - The News Lion

এবার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের দেওয়া হল করোনা ভ্যাকসিন

  


দি নিউজ লায়ন;  শুক্রবার বারাসাত পৌরসভার বিদ্যাসাগর হলে বারাসাত শহরে সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের জন্য করোনা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করল বারাসাত পৌরসভা। ইতিমধ্যে বহু শিক্ষক-শিক্ষিকাদের ভোটের ডিউটিতে থাকায়, তাদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু এখনো বহু সংখ্যক শিক্ষক-শিক্ষিকাদের ভ্যাকসিন গ্রহণ করা বাকি রয়েছে। 


তাদের কথা চিন্তা করে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করল বারাসাত পৌরসভা। আজ প্রায় ৪০০ জন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীসহ স্কুলের বোর্ডের দায়িত্বে যারা রয়েছেন, যাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে তাদের ভেকসিন প্রদান করা হয় এবং এর থেকেও যদি বেশি সংখ্যায় শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হন তাহলে তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক। আজ সকলকেই কো-ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করেছে বারাসাত পৌরসভা।


 ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে এসে ঘুরে দেখে গেলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জী সহ প্রশাসক মন্ডলীর সদস্য ও নেতৃত্ব গন

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.